আগামী ২৯ মে সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকার পৃথক স্থানে ব্যপক গণসংযোগ করেছেন মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদ। নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার ইছাপুরা বাজার ও এর আশপাশের বিভিন্ন এলাকায় ব্যপক গণসংযোগ ও লিফলেট করেন তিনি। বিকাল ৪ টায় রাজানগর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগের পর রাজানগর উচ্চ বিদ্যালয় আঙিনায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মঈনুল হাসান নাহিদ।
পরে সন্ধ্যা ৭ টায় শেখরনগর ইউনিয়নের ফৈনপুর স্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা শেষে চিত্রকোট ইউনিয়নের বরাম বাজার ও এর আশপাশের বিভিন্ন স্থানে গণসংযোগ করে মঈনুল হাসান নাহিদ। এরপর পথসভার আয়োজন করা হয়। আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন মঈনুল হাসান নাহিদ।
মঈনুল হাসান নাহিদকে আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী করতে তার পক্ষে ভোট চেয়ে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর, রশুনীয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ,উপজেলা বিকল্প ধারার আহ্বায়ক শাহ আলম আলমাস, শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মপজল হোসেন প্রমূখ।
গণসংযোগ ও পথসভায় মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করার পাশাপাশি নানা প্রতিশ্রুতি ব্যক্ত করে ভোট প্রত্যাশা করেন মঈনুল হাসান নাহিদ।গণসংযোগ ও পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের কর্মী ও সমর্থকসহ স্থানীয় ভোটার ও বিভিন্ন শ্রেণীপেশা মানুষ উপস্থিত ছিলেন।